Thursday, May 14, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র তমলুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেফতার তিন বিজেপি নেতা

Date:

Share post:

ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল এখনও পর্যন্ত নাম ঘোষণা না করলেও পূর্ব মেদনীপুরের তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকীকে দাঁড়ানো কার্যত নিশ্চিত। ইতিমধ্যেই নন্দীগ্রাম সহ তমলুকের বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। আর সেখানেই বিজেপির কেলেঙ্কারি ফাঁস!

বিজেপির এক জেলা নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও হামলার ঘটনায় তমলুকের তিন বিজেপি নেতা ধৃত। নদীয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সমরেশ ধাড়া, স্বরূপ ভৌমিক ও শঙ্কর জানা। তারা প্রত্যেকেই তমলুকের বিজেপি নেতা।আজ, শনিবার তাদের কোর্টে তোলা হবে।

জানা গিয়েছে, বিজেপির মহিলা শাখার তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্যা বিষয়টি জানিয়ে গত ১৯ ফেব্রুয়ারি তমলুক থানায় এফআইআর করেছিলেন। দলের জেলা সাধারণ সম্পাদক দেবকমল দাস বিয়ের প্রতিশ্রুতি এবং গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একবছর ধরে সহবাস করেছেন বলে অভিযোগ। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ওই নেত্রীর মোবাইল কেড়ে যাবতীয় প্রমাণ লোপাট করে তাঁকে বেদম মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মোট ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়। ইতিমধ্যেই দেবকমল পদ থেকে ইস্তফা দিয়েছেন। বাকি অভিযুক্তরাও সকলেই গা ঢাকা দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তবে দেবকমল সহ বাকিরা এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এমন অভিযোগ আসার পর গত ৪ মার্চ তমলুকে সরকারি সভায় এসে এই ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন।

আরও পড়ুন- রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত! দোলে কেমন থাকবে তাপমাত্রা? বড় আপডেট আলিপুরের

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...