Saturday, March 14, 2026

দ্রুত ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ! লন্ডন হাই কোর্টের রায়ে মাথায় হাত নীরব মোদির

Date:

Share post:

পালিয়ে গিয়েও স্বস্তি নেই! এবার পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) বড় অঙ্কের টাকা ফেরানোর নির্দেশ লন্ডন হাই কোর্টের (London High Court)। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) একটি মামলার পরিপ্রেক্ষিতে ৮০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই নীরব মোদির দুবাইয়ে (Dubai) অবস্থিত একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লন্ডন হাই কোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ নীরবের সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই’ নামে সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার পায় তারা। মামলার শুনানিতে আদালতের সাফ নির্দেশ বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মোদির সম্পত্তি নিলাম করে অর্থ উদ্ধারের অনুমতি দেওয়া হচ্ছে।

ঋণখেলাপি মামলায় পলাতক ভারতীয় ব্যবসায়ী মোদি বন্দি রয়েছেন ব্রিটেনের কারাগারে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মামলার প্রেক্ষিতে শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলা আর এগোনোর প্রয়োজন নেই। খুব শীঘ্রই তাঁর সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার নিতে হবে। দিনকয়েক আগেই মোদির ১৩৯৬.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে সেই সম্পত্তি কাদের হাতে যাবে, তা নিয়ে শুনানিও চলছে বিশেষ আদালতে। অন্যদিকে, নীরবের নাগাল পেতে ব্রিটেনে পাড়ি দিচ্ছেন ভারতের তদন্তকারীরাও। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদির আশীর্বাদে লন্ডনে বহাল তবিয়তে রয়েছেন নীরব।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...