Monday, May 4, 2026

এক ফ্রেমে শাহরুখ-সুহানা, পরিচালক আরিয়ান খান!

Date:

Share post:

ছেলে আরিয়ানের পরিচালনায় মেয়ে সুহানার (Suhana Khan)সঙ্গে এক ফ্রেমে শাহরুখ খান (Shahrukh Khan)। পেশাগত কারণে চমক দিল খান পরিবার। অনেকদিন ধরে জল্পনা চলছিল তবে এবার প্রকাশ্যে এল আসল ভিডিও। তবে সিনেমা নয় এটা বিজ্ঞাপন। আরিয়ান খানের (Aryaan Khan)পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের (D’Yavol)-এর প্রচারের জন্যই তৈরি করা ভিডিওতে একসঙ্গে শাহরুখ – সুহানা। বাবা মেয়ের জুটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ট্রেন্ডিং!

বলিউড বাদশা তাঁর কন্যার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন, এমন নতুন সিনেমা সম্পর্কে কোনও আপডেট না নেই কিন্তু বিজ্ঞাপন দেখেই খুশি ফ্যানেরা। বিজ্ঞাপনটি শুরু হয় শাহরুখের আঙ্গুলে ডি’ইয়াভোল লেখা তিনটি আংটি পরা দিয়ে। ক্যামেরায় দৃশ্যমান নয় এমন কিছুতে ঘুষি মারলে বাদশার হাত তখন লাল দেখা যায়। তাপরপই হাত দিয়ে, একটি পরিত্যক্ত ট্রেনের বগির জানালা ডি’ইয়াভোলের X চিহ্ন দিয়ে চিহ্নিত করে। এরপর জাদুকাঠি নিয়ে ফ্রেমে সুহানা। তিনিও ট্রেনের জানালায়, ওই X চিহ্নের পাশে ডিজনি লোগো তৈরির জন্য কাঠি ব্যবহার করেন। তারপরই ব্র্যান্ডের ঘোষণা দিয়ে শেষ হয় টিজার। ছেলে মেয়ের ক্যারিয়ার তৈরি করতে শাহরুখ যে মাঠে নেমে পড়েছেন তাতে খুশি তাঁর অনুরাগীরা। আরিয়ান তাঁর মাদক কাণ্ডের স্মৃতি ঝেড়ে এবার পুরোদমে কাজে নেমে পড়েছেন। কখনও KKR-এর দায়িত্ব সামলাচ্ছেন কখনও আবার দামি পোশাকের ব্র্যান্ড তৈরি করে ফেলছেন। তিনি ক্যামেরার সামনে না আসতে চাইলেও সুহানা ‘ আর্চিস’-এ কাজ করে ফেলেছেন। এবার বাবা – মেয়ের অনস্ক্রিন যুগলবন্দি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
95 এগিয়ে
বিজেপি
193 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে