Monday, May 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে ভারতীয় দল। এদিন ধর্মশালায় পঞ্চম টেস্ট জিতে সিরিজে ৪-১ এ জিতেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজ জিতেই তরুণ ক্রিকেটারদের প্রসংশায় মাতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি-কে এল রাহুলদের নামই করলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এদিন ম্যাচ শেষে রোহিত বলেন, “ একটা টেস্ট জিততে গেলে সব কিছু ঠিকঠাক করতে হয়। আমরা এই ম্যাচে অনেক কিছু ঠিক কাজ করেছি বলেই জিততে পেরেছি। “ এরপরই যশস্বী জসওয়াল এবং কুলদীপ যাদবের প্রসংশা করে বলেন, “ কুলদীপের প্রতিভা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ম্যাচ জেতানোর সব ক্ষমতা রয়েছে। হাঁটুর চোট সারিয়ে ফিরে এসে বল হাতে যেন ভেল্কি দেখাচ্ছে। যশস্বীর প্রসংশা করে রোহিত বলেন , “ এখনও লম্বা পথ যাওয়া বাকি। যশস্বী বোলারদের শাসন করতে ভালবাসে। যা শট খেলে তাতে বোলারেরা চাপে পড়বেই। ওকে কী করতে হবে সেটা ভবিষ্যতে আরও ভাল বুঝবে।”

এরপরই বিরাট-রাহুলদের প্রসঙ্গ উঠতেই রোহিত বলেন, “ আমরা জানতামই কোনও না কোনও সময় কাউকে পাওয়া যাবে না। কিন্তু যারা রয়েছে তাদের অভিজ্ঞতা কম হলেও অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছে। আমাদের দায়িত্ব ওদের লালন-পালন করা এবং ম্যাচটার গুরুত্ব বোঝানো। চাপের মুখে ওরা দারুণ ভাবে দায়িত্ব সামলেছে। গোটা দলেরই তারজন্য কৃতিত্ব প্রাপ্য। এই সিরিজে সবাই এগিয়ে এসে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছে। ”

আরও পড়ুন- ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআই-এর, টেস্ট খেললে মিলবে লাখ লাখ টাকা


Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...