Friday, May 15, 2026

মোদির গুণগান গাইলেই বিপদ! ভোটের মুখে দিল্লির মহিলাদের ‘আজব নিদান’ কেজরিওয়ালের

Date:

Share post:

সময় যত এগিয়ে আসছে লোকসভা ভোটকে (Loksabha Election) সামনে রেখে রাজনীতির ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সবার একটাই লক্ষ্য কীভাবে অন্য দলের থেকে নিজেকে একটু আলাদাভাবে জনসাধারণের কাছে নিজেদের তুলে ধরা যায়। আর সেই কসরতে এতটুকু কমতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। সাধারণ মানুষের মনে যা ভালো লাগে সেগুলি একটু ঘষে মেজে আরও মুখরোচক করে পরিবেশন করছেন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। আর এমন মন্তব্য করতে গিয়ে অনেকে ভাষা সংযম হারাচ্ছেন বলে অভিযোগ। তেমনই এক অভিযোগ সামনে এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) বিরুদ্ধে। মহিলাদের কাছে ভোট চাইতে গিয়ে বড়সড় নির্দেশ দিলেন আপ প্রধান। আর এমন মন্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হটকেকের মতো ছড়িয়ে পড়ে কেজরিওয়ালের মন্তব্য। শুক্রবার দিল্লির টাউন হলে মহিলা ভোটারদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করে দিল্লির (Delhi) কেজরিওয়াল সরকার। আর সেখানে ভাষণ দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করেন আপ সুপ্রিমো(AAP Supremo)।

ঠিক কী বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী?

সম্প্রতি বাজেট পেশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মডেল প্রকল্পের অনুকরণে ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’-র অধীনে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। আর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের সুবিধোভোগীদের নিয়ে শনিবার দিল্লির টাউন হলে একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী সাফ জানান, অনেক পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জয়ধ্বনি দেন। এরপরই মহিলাদের উদ্দেশে কেজরি বলেন, যদি আপনার স্বামী মোদির নামে জয়ধ্বনি দেন, তা হলে তাঁকে জানিয়ে দিন যে রাতের খাবার দেবেন না। তবে এখানেই শেষ নয় এদিন দিল্লির মহিলাদের কাছে নিজেকে ‘ভাই’ বলে সম্বোধন করে দিল্লির প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নয়, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিন আপকেই। আর কেজরির এমন মন্তব্যের পরই তেলেবেগুনে জ্বলে উঠেছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা দাবি, এসব করে আসলে কিছুই লাভের লাভ হবে না। মানুষকে টাকা দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে আম আদমি পার্টি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করছেন আপ প্রধান।

তবে এখানেই থেমে থাকেননি কেজরিওয়াল। এদিনের অনুষ্ঠানে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে বলে দিন, আমি বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি, বিনামূল্যে বাস পরিষেবা দিয়েছি আর এখন আমি মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দিচ্ছি। কেজরি মহিলাদের উদ্দেশে আরও আরও প্রশ্ন তোলেন বিজেপি কী করেছে আপনাদের জন্য? কেন তবে বিজেপিকে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...