Thursday, May 21, 2026

কেন দরজা বন্ধ করেননি প্রতিবেশী, কান কামড়ে খেলেন গৃহবধূ!

Date:

Share post:

দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে কী মারাত্মক পরিণতি হল প্রতিবেশীর! পেশায় রিকশা চালক রামবীর বাঘেল ভাড়া থাকতেন নিউ আগ্রা অঞ্চলে (New Agra)। স্থানীয় সূত্রে জানা যায় গত ৪ মার্চ অন্য এক ভাড়াটের পরীক্ষা ছিল। তাই তাঁকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সকাল ৬টার সময় বেরিয়ে যান ওই ব্যক্তি। তাড়াহুড়োয় বাইরের দরজা বন্ধ করতে ভুলে যান তিনি। এরপরই পাশের বাড়ির রাখি নামে এক মহিলা ভাড়াটে এই নিয়ে চিৎকার শুরু করেন। বচসা এতটাই বাড়ে যে শেষমেশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। রামবীর রাখিকে থামানোর চেষ্টা করলে মহিলার স্বামী রিকশাচালককে চেপে ধরেন। এই অবস্থায় আচমকাই গৃহবধূ রামবীরের কান কামড়ে লতি ছিঁড়ে নেয় বলে অভিযোগ।

আগ্রার (Agra) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে বলে জানা যায়। অভিযোগ ছিঁড়ে নেওয়া কানের অংশ মুখ থেকে ফেলে দিতে বলা হলেও শোনেননি অভিযুক্ত মহিলা। তদন্তে পুলিশ।


Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...