Wednesday, April 29, 2026

নারী ক্ষমতায়নে জোর, ৪২-এর মধ্যে ১২ আসনে মহিলাপ্রার্থী ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাদ গেল না লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকাও। সেখানেও বাংলার ৪২ আসনের মধ্যে মহিলা সংখ্যা ১২। মোট প্রার্থীর ২৯ শতাংশ।

একনজরে তৃণমূলের মহিলা প্রার্থীদের নাম

  • বারাসত- ডাঃ কাকলি ঘোষ দস্তিদার
  • বর্ধমান পূর্ব- ডাঃ শর্মিলা সরকার
  • বীরভূম- শতাব্দী রায়
  • বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
  • আরামবাগ- মিতালি বাগ
  • হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
  • যাদবপুর- সায়নী ঘোষ
  • জয়নগর- প্রতিমা মণ্ডল
  • কলকাতা- মালা রায়
  • কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
  • মেদিনীপুর – জুন মালিয়া
  • উলুবেড়িয়া- সাজদা আহমেদ

তালিকায় রয়েছেন গতবারের নির্বাচনে জয়ী প্রার্থী মালা, কাকলি, শতাব্দী, মহুয়া, প্রতিমা ও সাজদা হয়েছিলেন। এবারও তাঁদের উপরেই ভরসা রেখেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। কিন্তু কয়েকজন জিতেও বাদ পড়েছেন। সেই তালিকায় রয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীরা। এর মধ্যে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মিমি। তবে, তাঁর ইস্তফা গৃহীত হয়েছে কি না, এখনও জানা যায়নি। ফলে এবারের প্রার্থী তালিকায় মিমির নাম না থাকা অপ্রত্যাশিত নয়। বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরতকে নিয়ে সন্দেশখালির ঘটনার পরে অনেক অলোচনা হয়েছে।

সভামঞ্চ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে ৪২টি আসনের প্রার্থী ব্রিগেডের র‌্যাম্পে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতেই পর পর ছিলেন রচনা থেকে জুন, সায়নী থেকে শতাব্দী, সুজাতা থেকে মহুয়া। তৃণমূলের এবারের রাজ্যসভার প্রার্থী তালিকাতেও ছিল নারী শক্তির জয়। চারজনের মধ্যে তিনজনই মহিলা- সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব ও মমতাবালা ঠাকুর। কন্যাশ্রী থেকে লক্ষ্মীরভাণ্ডার বাংলার মহিলাদের এগিয়ে রাখেন তৃণমূল সভানেত্রী। লোকসভা ভোটের তালিকাতেও তার প্রভাব লক্ষ্য করা গেল।




Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...