Friday, June 26, 2026

রাজনীতির ইনিংস শুরু ইউসুফ পাঠানের, শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার

Date:

Share post:

ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। রবিবাসরীয় দুপুরে ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী (TMC Loksabha Election 2024) তালিকা প্রকাশ হতেই বড় চমক ইউসুফ পাঠানের (Yusuf Pathan)নাম। ২২ গজ থেকে প্রাক্তন ক্রিকেটার সোজা ভোটের লড়াইয়ে নামতে চলেছেন। নতুন পথচলাকে স্বাগত জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

বাংলার সঙ্গে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সম্পর্ক নতুন নয়। একটা সময় ছিল যখন কেকেআরের জার্সিতে বহু ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন ইউসুফ। বরোদায় জন্ম হলেও বাংলার ইডেন (Eden Gardens) তাঁকে অনেক কিছু দিয়েছে। তাই ক্যারিয়ারের নয়া অধ্যায়ের শুরুটা বাংলার মাটি থেকেই করছেন প্রাক্তন ক্রিকেট তারকা। তৃণমূলের জনগর্জন সভা থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব়্যাম্পে হাঁটতে দেখা যায় ইউসুফকে। এরপরেই ক্রীড়াজগত থেকে শুভেচ্ছাবার্তা আসতে থাকে। ফোন করে শুভেচ্ছা জানান স্বয়ং সচিন। উচ্ছ্বসিত ইউসুফ।

লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে রাজ্যের বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। এ স্যোশাল মিডিয়ায় ইউসুফ লেখেন, “আমি চিরকালের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। যিনি আমাকে টিএমসি পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কন্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।”


Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...