Saturday, March 14, 2026

“এই উপলব্ধি আমার কাছে গুরুত্বপূর্ণ”! অস্কার মঞ্চে ওপেনহাইমারের জয়জয়কারে আবেগপ্রবণ নোলান  

Date:

Share post:

প্রত্যাশা ছিলই, আর সেই প্রত্যাশাকে সত্যি করে ফের বাজিমাত ওপেনহাইমারের (Oppenheimer)। বিগত কয়েকমাসেই চলচ্চিত্র জগতের বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে সমাদৃত হয়েছে ক্রিস্টোফার নোলান (Christopher Lolan) পরিচালিত এই ছবি। পেয়েছে একাধিক সম্মানও। এবার ৯৬-তম অ্যাকাডেমি পুরস্কারের (Academy Awards) মঞ্চেও জয়জয়কার লোলানের বিশেষ সৃষ্টির। রবিবার (ভারতীয় সময় অনুসারে সোমবার সকাল) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অস্কারের (Oscar) মঞ্চে ৭টি বিভাগে পুরস্কৃত হল ওপেনহাইমার। এদিন সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক ক্রিস্টোফার নোলান। এর আগে একাধিক বার মনোনয়ন পেলেও এই প্রথম পরিচালক হিসেবে অস্কার জিতলেন বিশিষ্ট এই চিত্র পরিচালক। গত বছর জুলাই মাসে ভারতে মুক্তি পাওয়ার পরই দেশের বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে দেয় ওপেনহাইমার। ছবি ঘিরে প্রচুর বিতর্ক সৃষ্টি হলেও, শেষমেশ শেষ হাসি হাসলেন পরিচালক নোলানই।

 

চলতি বছরে অস্কারে মোট ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ওপেনহাইমার। তার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক-সহ মোট ৭ বিভাগে জয় ছিনিয়ে নিয়েছে এই ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার লস অ্যালামস ল্যাবরেটরির অধিকর্তা ছিলেন পদার্থবিদ ও পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমার। তাঁর জীবনী ও ‘ম্যানহাটান প্রজেক্ট’-এ তাঁর ভূমিকা নিয়েই ছবি বানিয়েছেন পরিচালক নোলান। ছবি প্রকাশের পর থেকেই জনগণের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আর সেকারণেই এই সম্মান যে আগে থেকেই প্রত্যাশিত ছিল তা বলাই চলে। চলতি বছরে অস্কারের মঞ্চে সেরা ছবির দৌড়ে ওপেনহাইমার ছাড়াও বার্বি, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, অ্যানাটমি অফ আ ফল, ‘মায়েস্ত্রো’-সহ বেশ কিছু ছবি জায়গা করে নিয়েছিল। তবে সবাইকে পিছনে ফেলে শেষ হাসি হেসেছে ওপেনহাইমারই।

এদিন অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠে নোলান বলেন, সিনেমার ইতিহাস মাত্র একশো বছরের কিছু বেশি। এর পর কী হবে, আমি  জানি না। কিন্তু আমি যে তার অর্থপূর্ণ অংশ, সেই উপলব্ধি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।’’ অন্যদিকে, পৃথিবীতে শান্তির বার্তার উপর জোর দেন সেরা অভিনেতার পুরস্কার জেতা কিলিয়ান। তিনি মনে করিয়ে দেন, যে মানুষটা পরমাণু বোমার আবিষ্কারক, আমরা তাঁর বায়োপিক তৈরি করেছি। ভালো হোক বা খারাপ, আমরা সেই জগতেই বাস করছি, যাঁরা বিশ্বশান্তির জন্য কাজ করছেন। এই পুরস্কার আমি তাঁদের উৎসর্গ করছি।’’

এছাড়াও, সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন ছবির ডিওপি হোয়তে ভ্যান হোয়েতেমা। পাশাপাশি সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন জেনিফার লেম ও সেরা মৌলিক সুরের জন্য পুরস্কৃত  হয়েছেন সুরকার লুডভিগ গোরানসানও।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...