Friday, May 22, 2026

আজ রাত ১০টায় CAA বিজ্ঞপ্তি জারি! সূত্রের খবর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে সত্যি করে সংশোধিত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে চারটি সভা করেছেন সেখান থেকে বিজেপি নেতারা বারবার এই আইন লোকসভা নির্বাচনের আগেই লাগু হওয়ার সম্ভাবনার কথা জোর গলায় বলেছেন। সোমবার একটি সূত্রে প্রচারিত হয় রাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন আইন লাগু হলে তা থেকে এই আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়েও নিয়ম প্রকাশিত হবে। যদিও বাংলার কোনও নাগরিককে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে না বলে জোর দিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁদের ‘শেল্টার’ দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...