Thursday, May 14, 2026

ধোনির পর কে যোগ্য অধিনায়ক চেন্নাইয়ের? জানালেন এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই ম্যাচের আগে একটাই প্রশ্ন চেন্নাই অনুরাগীদের মধ্যে যে, এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ? ধোনি সরে যাওয়ার পর কে সামলাবেন চেন্নাইয়ের নেতৃত্ব? এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডু। রায়ডুর মতে ধোনির পর ওই জায়গা একমাত্র সামলাতে পারবেন রোহিত শর্মা।

এই নিয়ে রায়ডু বলেন, “ রোহিত শর্মা আরও ৫-৬ বছর আইপিএল খেলতেই পারে। যেকোনও দলকেই নেতৃত্ব দিতে পারে রোহিত। আমি ব্যক্তিগত ভাবে চাই রোহিত শর্মা ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলুক। ধোনি অবসর নিলে রোহিত সিএসকে-কে নেতৃত্ব দিতেই পারে ।”

মুম্বই ইন্ডিয়ান্সের নব্য অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। রায়ডুর মতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া কঠিন হবে হার্দিকের পক্ষে। কারণ গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের সেট আপে পার্থক্য রয়েছে। রায়ডুর মতে, হার্দিকের উচিত ছিল মুম্বইয়ের হয়ে এক বছর খেলা। তার পরে দলকে নেতৃত্ব দেওয়া।

আরও পড়ুন- আইপিএলে কি খেলবেন SKY? নিজেই জানালেন সেকথা


Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...