Tuesday, May 12, 2026

বহরমপুরেই বিক্ষোভের মুখে অধীর, ভোটের আগে পরিষেবার নামে ফায়দা তুলতে মাঠে

Date:

Share post:

লোকসভায় কংগ্রেস এখনও পর্যন্ত বাংলার একটি প্রার্থীও ঘোষণা করেনি। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট এখনও আটকে রয়েছে। সেই পরিস্থিতিতে বহরমপুরে আদৌ অধীর চৌধুরি লড়াই করছেন কি না, তা হয়তো নিজেই খানিকটা নিশ্চিত হতে এলাকায় ‘পরিষেবা’ দিতে বেরিয়ে ছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি। কিন্তু বিনা কারণে রাজনীতি করতে আসার অভিযোগ তুলে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্ব।

অধীর চৌধুরীর দাবি বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় রাস্তা ও নিকাশি নালার সমস্যা রয়েছে। পুরসভা সেই সমস্যার সমাধানে তাঁর সাংসদ কোটা থেকে টাকা খরচ করতে বাধা দিচ্ছে। বুধবার সেই এলাকায় পরিদর্শনে যান পরিষেবা দেওয়ার জন্য।

তাতেই বিনা কারণে রাজনীতি করার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে এসে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের মুখে ফিরে যান কংগ্রেস সাংসদ।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...