Friday, June 26, 2026

গুড়াপে দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হুগলির গুড়াপে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি থেকে ফিরে এ কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ হুগলির গুড়াপের কংসারিপুর মোড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে একটি ডাম্পার ও টোটোর সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট ৭ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তখনই ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত্যু হয় টোটো চালক-সহ আরও ১ জনের। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনার পরই গ্রেফতার করা হয় ওই ডাম্পার চালককে।

বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। বলেন, “টাকা দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না। তা সত্ত্বেও আমরা সাধ্য মতো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।”

আরও পড়ুন- বহরমপুরেই বিক্ষোভের মুখে অধীর, ভোটের আগে পরিষেবার নামে ফায়দা তুলতে মাঠে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...