Saturday, March 14, 2026

জুন মালিয়ার সমর্থনে শনিবার বেলদায় “জনগর্জন সভা অভিষেকের

Date:

Share post:

এবার পশ্চিম মেদনীপুরে “জনগর্জন” সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামিকাল, শনিবার বেলদা স্টেডিয়ামে বেলা তিনটে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা করবেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রচার করতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা।

ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন মেদনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা নেতৃত্ব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নারায়ণগড় বিডিও অফিসে বৈঠকও করেছেন মেদিনীপুরের প্রার্থী। জুন মালিয়া বলেন, “১৬ মার্চ আমাদের দলের সেনাপতি অভিষেক আসছেন। আমার হয়ে প্রচার করবেন তিনি।”

শনিবারের সভার লক্ষাধিক মানুষের জময়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দীর্ঘদিন পর ফের জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন জেলার নেতাকর্মীরা।

আরও পড়ুন- সময়ের আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ! কমিশনের তথ্যে বিজেপিকে ‘আড়ালের চেষ্টা’?


 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...