Saturday, May 16, 2026

MYRIAD 24: গতানুগতিকতার বাইরে পড়ুয়াদের প্রতিভা ও সৃজনশীলতার উদযাপন!

Date:

Share post:

স্কুল মানেই শুধু পড়াশোনা নয়। শিক্ষার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা সংস্কৃতিকেও এবার নিজেদের প্রতিভা আর সৃজনশীলতা দিয়ে সকলের সামনে তুলে ধরল সেন্ট জোয়ান’স স্কুল (St Joan’s School)। গত ১৪ মার্চ, বৃহস্পতিবার স্কুলের বার্ষিক অনুষ্ঠান’ MYRIAD 24 দেখতে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। গতানুগতিকতায় হাঁটা নয় বরং চেনা ছন্দের বাইরে গিয়ে ব্যতিক্রমী প্রতিভার পারফরমেন্সে খুশি দর্শক থেকে অতিথি- অভিভাবক সকলেই। MYRIAD 2024 সেন্ট জোয়ান’স স্কুলের শ্রেষ্ঠত্বের প্রতীক। ৬, ৭, ৮, ৯ এবং ১১ গ্রেডের মোট ২৫৬ জন তরুণ প্রতিভা, সাংস্কৃতিক ভাবনার পরিসরে সৃষ্টি করল এমন এক সৃজনশীল উদ্যোগ যা মন ছুঁয়ে গেল সকলের।

কলকাতার বুকে সেন্ট জোয়ান’স স্কুল শিক্ষা জগতের এক উজ্জ্বল নাম। তবে পড়াশনা আর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মাঝেও যেভাবে ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের অঙ্গ হিসেবে MYRIAD 24 অনুষ্ঠিত হল তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, কলকাতায় চিনা ভারপ্রাপ্ত কনস্যুলেট জেনারেল কুইন ইয়ং, EZCC-এর ডিরেক্টর আশিস কুমার গিরি, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দেবাশিস সেন, নেভিল ম্যাকনামারা (প্রাক্তন অধ্যক্ষ, সেন্ট জোসেফ স্কুল, বাউবাজার), রেভারেন্ড সিনিয়র শালিনী রোজারিও (প্রাক্তন অধ্যক্ষ, লরেটো ডে স্কুল, এলিয়ট রোড এবং আসানসোল), টেরেন্স আয়ারল্যান্ড (প্রিন্সিপাল, সেন্ট জেমস স্কুল, কলকাতা),এ.কে. রাহা (অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক),বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সদস্য সহ অন্যান্য বিশিষ্টরা। শহরের নানা ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষকরাও অনুষ্ঠান চাক্ষুষ করতে উপস্থিত হন। অনুষ্ঠানকে সফল করতে গত দুসপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মঞ্চে তাঁদের প্রতিভার উদযাপনে খুশি সকলেই।



Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...