Monday, April 13, 2026

জুন মালিয়ার সমর্থনে আজ বেলদায় ‘জনগর্জন’ সভা অভিষেকের, উপস্থিত থাকতে পারেন দেবও

Date:

Share post:

শনিবার দুপুরেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। আর ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) “জনগর্জন” সভা করতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলদা স্টেডিয়ামে বেলা তিনটে নাগাদ তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার (June Malia) সমর্থনে সভা করবেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রচার করতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিনের সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikary)।

ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা নেতৃত্ব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নারায়ণগড় বিডিও অফিসে বৈঠকও করেছেন মেদিনীপুরের প্রার্থী। জুন মালিয়া বলেন, “১৬ মার্চ আমাদের দলের সেনাপতি অভিষেক আসছেন। আমার হয়ে প্রচার করবেন তিনি।”

এদিকে জুন মালিয়ার সমর্থনে এদিনের সভায় অভিষেক যে বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার কথাই তুলে ধরবেন তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন কেন্দ্র ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পে টাকা দেয়নি। এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। বিজেপি যুব নেতৃত্বকে পাঠানোর দাবি করলেও এখন কেউ আসেনি। সুতরাং চ্যালেঞ্জ বেলদার সভাতেও থাকবে।’’ অন্যদিকে এদিনের সভায় লক্ষাধিক মানুষের জময়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দীর্ঘদিন পর ফের জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন জেলার নেতাকর্মীরা।

 

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...