Friday, May 15, 2026

এবারেও ব্রাত্য জম্মু- কাশ্মীর! ভূস্বর্গে হচ্ছে না বিধানসভা ভোট

Date:

Share post:

দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা ভোটের (Loksabha & Assembly Election Schedule)নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। ১৯ এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন, চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। কিন্তু এই তালিকায় আয়তনের হিসেবে দেশের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম নেই। প্রায় এক দশক পরেও জম্মু – কাশ্মীরে বিধানসভা ভোটের (Jammu Kashmir Assembly Election)কোনও ঘোষণা নেই। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এরপর ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার (Modi Government)। ফলে জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা হারায়। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট মোদি সরকারের সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পরেই সেখানে বিধানসভা নির্বাচন করানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু আজ রাজীব কুমারের ঘোষণায় সেইরকম কিছুই জানানো হল না। যদিও জম্মু ও কাশ্মীরের ৫টি এবং লাদাখের ১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

ডিলিমিটেশন কমিশন-এর রিপোর্টের ভিত্তিতে গত বছর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছিল । সাতটি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে এবং কাশ্মীরে ১টি আসন বাড়ানো হয়েছে। এরপরই কাশ্মীরের তুলনায় জম্মুতে আসন বাড়ানো নিয়ে বিতর্ক হয়। নতুন ব্যবস্থায় জম্মু-কাশ্মীরে যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রত্যেকটিতে ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকছে। যদিও ১০ বছরেও ভূস্বর্গে বিধানসভা ভোট করে ওঠা গেল না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...