Thursday, March 12, 2026

চৈত্রে অকালবৈশাখী, আজও কি বৃষ্টি ভিজবে বাংলা!

Date:

Share post:

পরপর দুদিন কালবৈশাখী (Thunderstrom), শুক্র ও শনি সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপটে লন্ডভন্ড জেলা। আজও কি সেই একই ছবি? হাওয়া অফিসের (Weather Department) রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ক্রমাগত ওঠানামা করছে। সকালের দিকে হালকা ঠান্ডা ভাব মিলিয়ে যাচ্ছে বেলা গড়াতেই। দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম। তবে সন্ধ্যা থেকেই আচমকা বদলে যাচ্ছে আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির কারণে কমলা সর্তকতা (Orange Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

হাওয়া অফিসের কর্তারা বলছেন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের বিভিন্ন জেলাতে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে জেলায় জেলায় গাছ পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। যার জেরে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। আজও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে। উত্তরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাংলা বছরের শেষ মাসে কালবৈশাখীর দাপটে গরম কমার সম্ভাবনা কম। বরং চলতি সপ্তাহে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...