Sunday, May 17, 2026

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দিন বদল! ৪ জুন নয় অরুণাচল-সিকিম বিধানসভার ভোটগণনা

Date:

Share post:

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দিন বদল করতে হল নির্বাচন কমিশনকে (Election Commission)। ৪ জুন হচ্ছে না অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিম (Sikkim) বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২ জুন ভোটগণনা হবে উত্তর-পূর্বের দুই রাজ্যে। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নির্বাচন কমিশন।

শনিবারই ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন (Election Commission)। একই সঙ্গে চার রাজ্যে বিধানসভার ভোটের দিনক্ষণও ঘোষণা করা হয়। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা লোকসভা ভোটের সঙ্গে ৪ জুনই হবে বলে জানানো হয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বের দুই রাজ্যের ভোটগণনার দিন পরিবর্তন করল কমিশন।

কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন?
সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। সেক্ষেত্রে ৪ জুন যদি গণনা করা হয়, তাহলে চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে ভোটপ্রক্রিয়া মেটানো সম্ভব হবে না। সেই কারণেই তড়িঘড়ি ভোটগণনার দিন এগিয়ে আনা হল। তবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা ভোটের গণনা হবে লোকসভা ভোটের সঙ্গে ৪ জুনই।

রাজনৈতিক মহলের প্রশ্ন, চিফ নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার, সাংবাদিক বৈঠকে বলেন, গত ২ বছর ধরে এই ভোটের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। তাও এই দুই রাজ্যে যে সাংবিধানিক সংকট হতে পারে সেটা নজরে এলো না কেন? ঘোষণার পরে আবার দিনবদল কমিশনের অকর্মণ্যতার প্রমাণ বলে মত অনেকের।




Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...