Sunday, June 7, 2026

গার্ডেনরিচ কাণ্ড: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার প্রমোটার ওয়াসিম

Date:

Share post:

রবিবার মাঝরাত থেকে এখনও গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। নিচে যাঁরা আটকে, তাঁদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে জল ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আশঙ্কার বিষয়, ধ্বংসস্তূপে আটকে পড়া ৪ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নতুন করে কোনও প্রাণহানি রুখতে উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে।

অসুস্থ শরীর নিয়েও সোমবার সকালেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এই ঘটনার জন্য যারা দোষী, তাদেরও রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, ঘিঞ্জি এলাকায় বেআইনি নির্মাণের জন্য এই দুর্ঘটনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ তৎপরতা শুরু করে। ইতিমধ্যে প্রোমোটারদের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহম্মদ ওয়াসিম বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল এই কথা মেনে নিয়ে মেয়র জানিয়েছেন, “এ সব এলাকায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে। কারণ, সে সময়ে প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি পাওয়া যেত না। অনুমতি জোগাড় করতে অনেক হেনস্থা হতে হত। বিএলআরও অফিসে গিয়ে পায়ের চটি ক্ষয়ে যেত। তাই প্রোমোটারেরা বেআইনি নির্মাণের পথে হাঁটতেন। আমরা আসার পর এই কাজ অনেক সহজ করে দিয়েছি। তা-ও কেন কিছু কিছু লোক বেআইনি নির্মাণ করছেন, জানি না।”

আরও পড়ুন- আজ দক্ষিণ দিনাজপুরে ‘জনগর্জন’ সভা! প্রার্থী বিপ্লবের সমর্থনে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...