Friday, May 15, 2026

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ! সোমে নিযুক্ত সহায়কে সরিয়ে DGP করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে

Date:

Share post:

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ। ফের রাজ্য পুলিশের ডিজি বদল। রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে সেখানে বিবেক সহায়কে বসানো হয়। ২৪ ঘণ্টার আগেই তাঁকে সরিয়ে সেই পদে বসানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee)। কারণ, হিসেবে জানানো হয়েছে, প্রবীণ আইপিএস অফিসার বিবেক সহায়ের চাকরির মেয়াদ ৬ মাসও নেই। সেই কারণেই তাঁকে সোমবার অন্তর্বর্তীকালীন DGP পদে বসানো হলেও, মঙ্গলবারই তাঁকে সরিয়ে সেই পদে অত্যন্ত পরিচিত মুখ সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee) দায়িত্ব দিল কমিশন।

মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, রাজ্য পুলিশের ডিজির পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন। এদিন বিকেল ৫টার মধ্যেই সঞ্জয়কে ডিজির দায়িত্ব দিতে হবে রাজ্যকে।

নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেই সোমবার বিজেপির মর্জি মাফিক রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নতুন ডিজি পদের জন্য রাজ্যের তরফ থেকে তিনজন সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠানো হয়। সেই তালিকায় প্রথম নাম ছিল রাজ্য পুলিশের হোম গার্ডের ডিজি বিবেক সহায়ের। দ্বিতীয় নাম সঞ্জয় মুখোপাধ্যায় ও তৃতীয় নাম রাজেশ কুমারের। সেই মতো সোমবারই নিয়ে বিবেক সহায়ের নামে সিলমোহর দেয় জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু একটি দিনও পেরলো না। বিবেক সহায়কে সরিয়ে সেই পদে বসানো হয় সঞ্জয়কে। কমিশনের তরফ এদিন বিকেল পাঁচটার মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। একদিনর DGP হিসেবে নাম থাকল বিকেল সহায়ের।

কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কেন এই তুঘলকি আচরণ! বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা ৩১ মে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। সেই কারণেই এই বদল। তাহলে সোমবার যখন রাজ্যের তরফে তালিকা পাঠানো হল, তখন সেই তালিকায় তো সঞ্জয় মুখোপাধ্যায়েরও নাম ছিল। সিনিয়ার হিসেবে প্রথমে সহায় ও দ্বিতীয় সঞ্জয়। তাহলে বিবেক সহায়কে পদে বসানোর নির্দেশ দেওয়ার আগে কি কমিশন দেখেনি তাঁর চাকরির মেয়াদ কতদিন? তখনই তো সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া যেত! বিরোধীদের মতে, বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে কমিশন। সেই কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে সময় লাগছে তাদের।





Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...