Tuesday, May 12, 2026

“শান্তনু ঠাকুর মদখোর-গাঁজাখোর”! বিজেপি বিধায়কের ভাইরাল অডিও ক্লিপে বেকায়দায় পদ্ম শিবির

Date:

Share post:

লোকসভা ভোটের আগে মতুয়া গড়ে চরম অস্বস্তিতে বিজেপি। একদিকে জটিল সিএএ খাঁড়া অন্যদিকে বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক অসীম সরকার। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী একটি অডিও ক্লিপ সামনে এনেছেন। যেখানে শান্তনু নিয়ে বোমা ফাটিয়েছেন অসীম সরকার

এবারও বনগাঁ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মতুয়া ঠাকুর বাড়ির সদস্য তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। কিন্তু ভোটের আগেই শান্তনু ঠাকুরকে ‘মদখোর’, ‘গাঁজাখোর’ বলে তোপ দেগেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এমনকী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ভোট না দেওয়ার জন্য কর্মীদের কাছে আবেদন করেছেন অসীম। ভোটের মুখে এমনই ভাইরাল একটি অডিও ক্লিপ নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপির সাফাই গোটাটাই ‘তৃণমূলের চক্রান্ত’!

ভাইরাল অডিও ক্লিপে জনৈক ব্যক্তিকে হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, “কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক ভোট আছে। তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না। ও হচ্ছে একেবারে …। মদখোর, গাঁজাখোর। ওর বাবা এখনও গাঁজা ছাড়া চলে না।”

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...