Friday, May 22, 2026

বাংলা সিকিম লাইফ লাইনে ধস! বিপদ এড়াতে রুট পরিবর্তনের নির্দেশ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের জেরে একনাগারে বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal weather) ছবিটাও একই রকম। যার জেরে এবার ধস নামলো বাংলা সিকিম রুটের (Landslide in West Bengal Sikkim route)অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নাম্বার জাতীয় সড়কে। বিপদ এড়াতে পর্যটকদের রুট পরিবর্তনের নির্দেশ দিয়েছে কালিম্পং জেলা পুলিশ (Kalingpong District Police)।

সূত্রের খবর গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৩ তারিখের আগে অবস্থার পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে জাতীয় সড়কে ধস নামায় বাড়ছে চিন্তা। স্থানীয়রা বলছেন এমনিতেই লিকুভির ধসপ্রবণ এলাকা। বছরে অন্তত ১০-১২ বার ধস নামে। এ বারেও অকালবৃষ্টিতে বিপর্যস্ত হলো যান পরিষেবা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ত দফতরের পদস্থ কর্তারা। বিপদ এড়াতে বিকল্প হিসেবে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...