Wednesday, May 13, 2026

রাহুল নন, ‘শর্মাজির ছেলে’ এখন আমার ছেলে’, আইপিএলের আগে জামাইকে দেখে বললেন সুনীল শেট্টি, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বেজে গিয়েছে ২০২৪ আইপিএল-এর দামামা। আগামিকাল থেকে শুরু ২০২৪ আইপিএল। এরই প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। আর এরই মধ্যে চমক দিল আইপিএল-এর এক বিজ্ঞাপন। যেই বিজ্ঞাপনে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, লখনৌ সুপার জায়ান্টোসের কেএল রাহুল এবং বলিউড তারকা সুনীল শেট্টি। সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, যেখানে নিজের জামাই কেএল রাহুলকে শত্রু বলে দেগে দিয়েছেন সুনীল শেট্টি।ঘরের ছেলে হলেন রোহিত শর্মা। বলিউড অভিনেতা জানিয়েছেন, আইপিএল শেষ হলে তবেই জামাইকে আপন করবেন। আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছে একটি বেটিং সংস্থা। তারাই এই বিজ্ঞাপন বানিয়েছে।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, হোটেলে একটি টেবিলে বসে খাওয়াদাওয়া করছেন রোহিত শর্মা এবং সুনীল শেট্টি। সেই সময় লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল সেখানে আসেন। তিনি সুনীলের মেয়ে আথিয়া শেট্টির স্বামী। রাহুল এসে বাকি দু’জনের সঙ্গে একই টেবিলে বসতে চান। কিন্তু বাধা দেন রোহিত। তিনি জানান, এটি পারিবারিক নৈশভোজ। এখানে বাইরের কেউ যোগ দিতে পারবেন না। হতাশ রাহুল তখন তাকান শ্বশুরমশাই সুনীলের দিকে। সুনীলও তাঁকে বলেন, যতদিন না আইপিএল শেষ হচ্ছে তত দিন ‘শর্মাজির ছেলে’ই তাঁর ছেলে। এই বিজ্ঞাপন আবার পোস্ট করেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “পারিবারিক সময় আপাতত শেষ রাহুল। এখন শত্রুতা শুরু হয়ে গিয়েছে। সুনীল শেট্টি এখন আমাদের।” অর্থাৎ, বলিউড অভিনেতা যে মুম্বইয়েরই সমর্থক, সেটাই বোঝাতে চেয়েছেন রোহিত। আর এই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল । বেস উপভোগ করছেন ক্রীড়াপ্রেমীরা।

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

আরও পড়ুন- আইপিএল শুরুর আগে ঘোষণা শামির পরিবর্ত, গুজরাতে যোগ দিলেন এই প্রাক্তন কেকেআর ক্রিকেটার

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...