Saturday, April 25, 2026

লোকসভা ভোটের আগে ফের ইস্তফা IPS অফিসারের! রাজনীতিতে যোগ নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে ফের এক আইপিএসের পদত্যাগ। এবার পদত্যাগ করলেন দেবাশিস ধর (Debashish Dhar)। বৃহস্পতিবারই মুখ্যসচিব বিপি গোপালিকার (BP Gopalika) কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। তাহলে কি তিনিও রাজনীতির মঞ্চে যোগ দিচ্ছেন? প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে? এইসব প্রশ্নের কোনও সদুত্তর দেননি দেবাশিস। শুধু জানিয়েছেন, জনসেবা করতে চান। তাহলে আইপিএস হিসেবে এতদিন কী করছিলেন? উঠছে প্রশ্ন।

২০২১সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে একটি বুথে গুলি চলার ঘটনা ঘটে। সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ৪ যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের কম্পালসারি ওয়েটিং-এ ছিলেন। লোকসভা নির্বাচনের আগে এবার মুখ্যসচিবকে ইস্তফাপত্র পাঠালেন ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার। ভোটের মুখে তাঁর ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এর আগে লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি রাজ্যের আরও এক আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় পদে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতির মঞ্চে পদার্পণ করেন। চলতি লোকসভা নির্বাচনে মালদহ উত্তর থেকে তৃণমূলের প্রার্থী প্রসূন।

এবার আরও এক আইপিএসের পতগ্যাগ ঘিরে জল্পনা বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, দেবাশিস বিজেপির প্রার্থী হতে পারেন। তবে বিজেপির তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার প্রাক্তন এই আইপিএস কোন দলে যোগ দেন তাই নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও পুলিশ পর্যববেক্ষক নিয়োগ কমিশনের

বাংলার বিধানসভা ভোটের (Assembly Election) শেষ পর্বে এসেও পুলিশ-প্রশাসন নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। দ্বিতীয় দফার...

মাত্র ৫ টাকাতেই পেট ভরে খেতে পারবেন, মোদিকে মা ক্যান্টিনে আমন্ত্রণ কুণালের

বাংলায় ভোট প্রচারে এসে কখনও ঝালমুড়ি খাচ্ছেন তো কখনও গঙ্গাভ্রমণে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। বাংলার পদ্ম নেতাদের উপর ভরসা...

IPL: ব্যাট হাতে নয়া রেকর্ড, আরসিবির বদলে যাওয়ার রহস্য ফাঁস কোহলির

ব্যর্থতার ধারা কাটিয়ে ২০২৫ সালে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি(RCB)। চলতি মরসুমেও দুরন্ত ছন্দে আছে বেঙ্গালুরু। সেইসঙ্গে ব্যাট...

অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

নির্বাচনী (West Bengal Election 2026) প্রচারের মাঝে পথ দুর্ঘটনা! সামান্যর জন্য রক্ষা পেলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর...