Sunday, March 15, 2026

কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে অশান্ত দিল্লি! বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ

Date:

Share post:

আবগারি মামলায় বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। বর্তমানে দিল্লির (Delhi) ইডি দফতরেই রয়েছেন তিনি। এদিকে ভোটের মুখে আপ প্রধানকে ক্ষমতার জোরে গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারের সংস্থার বিরুদ্ধে সরব আম আদমি পার্টির নেতা, কর্মীরা। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানার পর থেকেই রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দেশের রাজধানী শহর। এদিকে শুক্রবার দুপুর ২টোর কিছু সময় পর পিএমপিএলএ আদালতে তোলা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর সেকারণেই সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় চলছে বিক্ষোভ।

আম আদমি পার্টির তরফে অভিযোগ, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। তাঁদের একেবারেই বাইরে বেরতে দিচ্ছেন না ইডি আধিকারিকরা। পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন শয়ে শয়ে সমর্থক। এদিকে কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কারণে দিল্লির আইটিওতে আম আদমি পার্টির কর্মীদের আটক করেছে পুলিশ। বাদ যাননি দিল্লির মন্ত্রীরাও। সৌরভ ভরদ্বাজ থেকে শুরু করে আতিশিকে এদিন আটক করেছে পুলিশ। এদিন তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাতে আবগারি মামলায় মদ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিক্ষোভের জেরে দিল্লির রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবাও।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...