Friday, May 15, 2026

‘অযোগ্য’ কিছু বিচারপতির জন্য কলকাতা হাইকোর্ট ‘ডাম্পিং গ্রাউন্ড’! বিস্ফোরক প্রাক্তন প্রধান বিচারপতি

Date:

Share post:

এবার কলকাতা হাইকোর্ট নিয়ে বোমা ফাটালেন অবসর প্রাপ্ত মাদ্রাজ ও মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্ট নিয়ে প্রশ্নের জবাবে বিচারপতি বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্যের করেন।

দেশের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট নিয়ে তিনি বলেন, এই হাইকোর্টকে বাতিল লোকেদের ‘ডাম্পিং গ্রাউন্ড’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। অথচ কলকাতা দেশের প্রথম হাইকোর্ট। অনেক ঐতিহ্য তার। কিন্তু কিছু কিছু বিচারপতিদের উত্তর-পূর্বের ছোট ছোট হাইকোর্টে পাঠানো উচিত হলেও করা যাচ্ছে না, তাদের কলকাতায় ঠেলে দেওয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে কিছু বিচারপতির রায় ও পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের অনেক সিনিয়র আইনজীবী কিছু বিচারপতির যোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। এইসব বিচারপতিদের ‘আইনের এ বি সি ডি ‘ জ্ঞান নেই বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে আইনজীবীদের।

এ প্রসঙ্গে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “কিছু বিচারপতি আলেকালে আদালতে বসেন। তার পরে নিজের রাজ্যে চলে গিয়ে সময় কাটান। অবসরের মুখে হওয়ায় ঢালাও ছুটি হাতে থাকে এঁদের, তাই কাজ নিয়ে বিশেষ ভাবেন না তাঁরা।”

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...