Sunday, May 24, 2026

ক্ষমার অযোগ্য! হাইকোর্টে জোর করে বিজেপির সভায় ভর্ৎসনা প্রধান বিচারপতির

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের কর্মীদের হুমকি দিয়ে জোর করে কোর্টরুম খোলানো, এবং তারপরে রাজনৈতিক দলের মিটিং বসানোর মতো ‘ন্যক্কারজনক’ ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (TS Sivagnanam) তীব্র ভর্ৎসনার মুখে বিজেপি সমর্থক আইনজীবীরা। এজলাসেই কড়া ভাষায় নিন্দা করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় সব কোর্টরুম বন্ধ করার নির্দেশও দেন। বুধবার হাইকোর্টে দলীয় মিটিং করার দাবিতে তাণ্ডব চালায় বার অ্যাসোসিয়েশনের (Bar Association) সহ সম্পাদক ফাল্গুনি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল আইনজীবী।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, এটা মেনে নেওয়া যায় না। কোর্টরুমে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য কীভাবে একজন কর্মীকে হুমকি দেয়? তারা আদালত খোলে এবং মিটিং সেখানেই হয়। প্রধান বিচারপতির অভিযোগ, প্রায় ৪০ জনের একটি দল হুমকি দেয় আদালতের কর্মীদের। কর্মীরা যেভাবে ভয়ের শিকার হয়েছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এরপরই তিনি নির্দেশ দেন, “আপনাদের মিটিং অন্যত্র করুন”।

কলকাতা হাইকোর্টের কর্মীদের ওপর প্রধান বিচারপতি স্বয়ং কতটা নির্ভরশীল তাও প্রকাশ করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বার অ্যাসোসিয়েশনের প্রতি তীব্র ভর্ৎসনার সুরে তিনি বলেন, “এটা ক্ষমার অযোগ্য (unpardonable)। কর্মীদের কীভাবে হুমকি দিতে পারেন? ওঁরা যদি নিরাপত্তার অভাব বোধ করেন আমরা কোথায় যাব? বিভিন্ন সময়ে বন্ধ রাখতে হবে আদালত।” বুধবারের ঘটনায় হাইকোর্টে তাণ্ডব চালানো বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদককেও ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...