Tuesday, May 19, 2026

‘১৯-এর থেকে ‘২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হবে, ভোট বাড়বে: অভিষেক

Date:

Share post:

আত্মবিশ্বাসী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লোকসভা ভোটের ফল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, ২০১৯-এর তুলনায় ২০১৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হবে, ভোট বাড়বে।

বাংলায় তৃণমূলের আসন সংখ্যা কত বেশি হবে?
এই প্রশ্নের জবাব অভিষেক বলেন, এত তাড়াতাড়ি সেটা বলা যাবে না। তবে আর মাসখানেক পরে তিনি সেটাও জানিয়ে দিতে পারবেন।

I.N.D.I.A. জোটে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। এর জন্য সম্পূর্ণভাবে কংগ্রেসকে দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের তরফে বারবার বলা হয়েছিল যে দল যে রাজ্যে যে দল শক্তিশালী তার সঙ্গে কংগ্রেস কটা আসন ভাগাভাগি করবে সেটা আগে ঠিক করা হোক। এর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু কংগ্রেসের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি। উল্টে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেছিলেন। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বহরমপুরে তাঁরা জেতার জন্য লড়াই করছেন।

অভিষেকের কথায়, আগামী লোকসভা নির্বাচন প্রতিবাদের, প্রতিরোধের, প্রতিশোধের নির্বাচন। উন্নয়ন এবং চাহিদার নিরিখে বাংলার মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আশাবাদী। তিনি প্রত্যয়ী। এই লোকসভা নির্বাচনে বাংলায় শুধু তৃণমূলের ফল ভালো হবে তাই নয়, ভোটও বাড়বে।

আরও পড়ুন- রাজ্যে ৪ নতুন জেলাশাসক নিয়োগ কমিশনের, কোন জেলার দায়িত্বে কে? দেখে নিন

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...