Tuesday, March 17, 2026

মস্কো হামলায় আগাম সতর্কতা ছিল আমেরিকার; মৃত বেড়ে ৯৩, আটক ১১ হামলাকারী

Date:

Share post:

রাশিয়ায় পরিকল্পিত জঙ্গি হামলা নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল আমেরিকা। শুক্রবার রাতে ক্রকাস সিটি হলে (Crocus City Hall) হামলার পর একমাস আগের তথ্য সামনে আনল আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে আইএস (ISIS) জঙ্গিদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে যে বিবৃতি জারি করা হয়েছে তাও গ্রহণযোগ্য বলে দাবি আমেরিকার। শুক্রবার রাতের পর তদন্ত চালিয়ে একটি গাড়িকে ধাওয়া করে হামলায় সন্দেহভাজন দুই অভিযুক্তকে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা পরিষদ (FSB)। পরে আরও ৯ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় হামলার ঘটনায় জড়িত সন্দেহে। হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া।

হামলার পরই তড়িঘড়ি ইউক্রেনের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয় এই ঘটনায় তাঁদের কোনও যোগ নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মস্কোয় আঘাত হলে তার দায় ইউক্রেনের ওপর চাপানোর সম্ভাবনা ছিল রাশিয়ার পক্ষ থেকে। তবে জেলেনস্কির (Volodymyr Zelenskyy) রাষ্ট্রপতি দফতর থেতে স্পষ্ট করে দেওয়া হয় রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে তাঁদের গোটা সেনাবাহিনী ব্যস্ত। দেশ হিসাবে রাশিয়ার সঙ্গে লড়াইতে ব্যস্ত থাকা ইউক্রেনের কোনও যোগ নেই এই ঘটনার সঙ্গে। আমেরিকাও তাঁদের এই দাবিকে সমর্থন করে হামলার দায় স্বীকার করা আইএস জঙ্গিদেরই হামলার পিছনে দায়ী করা হয়।

আমেরিকার এই দাবির পরই রাশিয়ার তরফ থেকে দাবি করা হয় আমেরিকার কাছে এই সংক্রান্ত কোনও প্রমাণ থাকলে তা দাখিল করা হোক। আমেরিকা স্পষ্ট জানায় মার্চ মাসেই রাশিয়ায় জঙ্গি হামলা নিয়ে রাশিয়াকে সতর্ক করা হয়েছিল। আমেরিকার নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী তাঁরা জঙ্গি হামলার যে কোনও সতর্কতা থাকলে তা আগে থেকে জানিয়ে দেয়। সেই মতো সতর্ক করা হয়েছিল রাশিয়াকেও। অন্যদিকে হামলার ঘটনার পর জঙ্গিদের খুঁজতে ও সঠিক তদন্ত করতে সব রকম সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারপোল (INTERPOL)। ইতিমধ্যেই রাশিয়ার নিরাপত্তা পরিষদের হাতে আটক ১১ জনের মধ্যে চার জন সক্রিয়ভাবে শুক্রবার রাতের হামলায় যুক্ত ছিল বলে রাশিয়ার দাবি। জঙ্গিদের গাড়ি থেকে তাজিকিস্তানের (Tajikistan national) পাসপোর্ট পাওয়া গিয়েছে বলে দাবি রাশিয়ার।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...