Tuesday, May 12, 2026

রাস্তার পশুদের গায়ে রং দেওয়ার আগে সাবধান! শহরবাসীকে সতর্কতা লালবাজারের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই দেশ তথা রাজ্যবাসী মেতে উঠবে রঙের উৎসবে। ইতিমধ্যে শহরের (Kolkata) বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে। পিচকারি, আবিরের পসরা নিয়ে অস্থায়ী দোকানে ছয়লাপ রাজ্য তথা দেশের একাধিক প্রান্ত। তবে আসন্ন দোল (Dol Yatra) বা হোলির (Holi) জন্য বিশেষ নির্দেশিকা জারি লালবাজারের (Lal Bazar)। লালবাজারের তরফে সাফ জানানো হয়েছে, চলতি বছর রাস্তার কোনও পশু ও অনিচ্ছুক মানুষদের শরীরে একেবারেই রং দেওয়া যাবে না। এর অন্যথা হলেই বা অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নেবে লালবাজার। পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবার দোল এবং হোলির দিন রং খেলার সময় যাতে কোথাও কোনও গোলমাল না হয়, সেদিকেও কড়া নজর থাকবে। পাশাপাশি কোনও গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ‌্য করে কেউ রং না ছোঁড়ে সেদিকেও কড়া নজর থাকবে পুলিশের।

লালবাজারের তরফে আরও জানানো হয়েছে, কাউকে যাতে জোর করে রং দেওয়া না হয়, তার জন‌্য শহরের বিভিন্ন রাস্তা ও বহুতলগুলিতেও নজর থাকছে পুলিশের। পাশাপাশি একই সঙ্গে যাতে রাস্তায় কুকুর ও অন‌্যান‌্য কোনও পশুর শরীরে কেউ রং দিয়ে মজার অছিলায় তাদের ক্ষতি না করে, সেই ব‌্যাপারেও শহরবাসীকে সতর্ক করছে পুলিশ। অন্যদিকে, দোল বা হোলির দিন শহরে অনেক দুর্ঘটনা ঘতে পাশাপাশি স্নান করতে গিয়েও অনেকের প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু সেসব যাতে একেবারেই না হয় তার জন‌্য শহরের ৭০ ঘাটে পুলিশ মোতায়েন থাকবে বলে খবর। নজরদারি চলবে গঙ্গা ও বিভিন্ন সরোবর বা পুকুরের ঘাটেও। সূত্রের খবর, শহরের ৪৩টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম‌্যানেজমেন্ট গ্রুপকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

এছাড়া দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ‌্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। সোমবার কলকাতার রাস্তায় থাকছে কমপক্ষে সাড়ে তিন হাজার পুলিশ। পাশাপাশি দোল ও হোলিতে সকাল থেকেই রাস্তায় থাকবেন ২৬ জন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক। দিন ও রাতে থাকবে ৪৪টি করে টহলদার বাইক। থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। দিনভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ‌্যান।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...