Saturday, March 14, 2026

মুদিয়ালি বয়েজ স্কুল ভেঙে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত রাজ্যের, বিধানসভায় বৈঠকের ডাক স্পিকারের

Date:

Share post:

গার্ডেনরিচে সম্প্রতি নির্মীয়মাণ বহুতল বিপর্যয়ের পরে তদন্ত কমিটি গড়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নির্দেশে পুর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি গঠন করেন। এর পরেই গার্ডেনরিচের একটি স্কুল ভবনকে পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এই স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ২৭ মার্চ বিধানসভায় বৈঠক ডেকেছেন।

গার্ডেনরিচের মুদিয়ালি বয়েজ হাইস্কুলের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে যাতে সেখানে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে না যায়, সে জন্য স্কুলবাড়িটিকে পুরোপুরি ভেঙে ফেলে সেখানে নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

যে কদিন না নতুন ভবন তৈরি হয়, সেই কদিন বিকল্প ব্যবস্থা হিসেবে স্কুলটিকে পাশের মুদিয়ালি গার্লস স্কুলে শিফট করানো হবে। পরিবর্তন করা হবে স্কুল সময়ও। এই স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ২৭ মার্চ এ নিয়ে বিধানসভায় একটি বৈঠক ডেকেছেন। সেখানে স্থানীয় কাউন্সিলর, স্কুল কর্তৃপক্ষ ছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মেয়র ও এলাকার বিধায়ক ফিরহাদ হাকিমের থাকার কথা।




spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...