Wednesday, June 3, 2026

বসন্ত উৎসবের প্রাক্কালে রবিস্পন্দনের উদ্যোগ 

Date:

Share post:

বসন্ত উৎসবের প্রাক্কালে কলকাতার বুকে অনুষ্ঠিত হল হাওড়া রবিস্পন্দনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিতা মল্লিক, পীতম সেনগুপ্ত, ড. পূর্ণেন্দু বিকাশ সরকার, এবং স্বপ্না ঘোষাল। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ডঃ দূর্বা সিংহ রায়চৌধুরী।

শুরুতেই রবীন্দ্রনাথের গান বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করে সংগঠনের শিশুশিল্পীরা। এরপর রবীন্দ্রনাথের কিছু গানের রবীন্দ্রসঙ্গীত হওয়ার আগের বিভিন্ন পরিবেশনা এবং বর্তমান স্বরলিপির রূপের তুলনামূলক আলোচনা করেন পীতম সেনগুপ্ত, রবীন্দ্র গবেষক, প্রাবন্ধিক। সহযোগিতায় ছিলেন অন্যান্য শিল্পীরাও। শেষে ধ্রুব ইনস্টিটিউট অফ ডান্স-এর শিক্ষিকা সায়নী চক্রবর্তীর নৃত্য পরিচালনায় আয়োজিত হয় নটরাজ ঋতুরঙ্গশালা। ভাষ্যপাঠে অংশ নেন কৃত্তিক ঘোষ।

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...