Friday, May 15, 2026

ইডেনে ব্যাট হাতে নজির রাসেলের, ম্যাচ শেষে দিলেন কৃতিত্ব দিলেন কেকেআর সতীর্থর

Date:

Share post:

গতকাল ইডেনে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে রাসেল ঝড়। ব্যাটের পাশাপাশি বল হাতেও দুরন্ত পারফরপ্যান্স করেন তিনি। ব্যাত হাতে ৬৪ রানে অপরাজিত থাকেন রাসেল। বল হাতে নেন ২ উইকেট। আর এর সুবাদে ম্যাচের সেরা পুরস্কার পান তিনি। দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত রাসেল, তবে তিনি এর কৃতিত্ব দিলেন হর্ষিত রানাকে।

ম্যাচ শেষে রাসেল বলেন, “ আমাদের কথা হয়েছিল। হর্ষিত আমাকে বলেছিল ও বল করতে চায়। আমার হাত থেকে বল প্রায় কেড়েই নিয়েছিল। প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও হর্ষিত ফিরে এসেছে। দলকে জিতিয়েছে।” এরপরই রাসেল আরও বলেন, “ গত দু’বছর ধরে বোলাররা আমার বিরুদ্ধে ভাল করে পরিকল্পনা করছিল। কীভাবে আমাকে আটকানো যায় তার পরিকল্পনা করে নামছিল। সেই কারণে আমাকেও পরিকল্পনা করতে হয়েছে। নিজের শট নিয়ে খেটেছি। তাই এবার ভাল খেলছি।“

এরপরই কেকেআরকে ধন্যবাদ জানিয়েছেন রাসেল। তাঁর প্রতি দল ভরসা রেখেছে বলে। এই নিয়ে রাসেল বলেন, “এই ফ্র্যাঞ্চাইজি আমার খুব কাছের। ২০১৪ সাল থেকে ওরা আমার উপর ভরসা রেখেছে। আমি নিয়মিত খেলেছি। কলকাতার জার্সি পরলেই ভাল খেলতে ইচ্ছা করে। এবার সেটা করতে পেরেছি।“

এদিকে গতকাল ইডেনে খেলতে নেমে নজির গড়েন রাসেল। ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে গড়েছেন নতুন কীর্তি। শনিবার ইডেনে ৩টি চার এবং ৭টি ছক্কা মেরেছেন রাসেল।আর এর সুবাদে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার কীর্তি গড়েছেন ইডেনে। নবম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি। ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...