Wednesday, May 13, 2026

শ্রীরামপুরে টানা চারবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দোলের রঙে রঙিন কল্যাণ!

Date:

Share post:

ভোট প্রচারে রাজনৈতিক দলগুলির অন্যতম জনসংযোগের মাধ্যম দোল উৎসব। আজ, সোমবার দোল উপলক্ষ্যে রং খেলায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মেতে উঠেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

হুগলির শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সকাল থেকে প্রচারে বেরিয়ে নিজে রং মাখলেন, অন্যদেরও মাখালেন। দোলের রঙে রঙিন হলেন তৃণমূলের তিনবারের সাংসদ কল্যাণ। দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন, কেউ ফ্যাক্টর না।

প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন। বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরেও যান তিনি। পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন। ছোটোদের হাতে পিচকারি ও রং তুলে দেন। কল্যাণ বলেন, “গতবার হ্যাটট্রিক করেছি। এবারে বাউন্ডারি হাঁকাব বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না।”

প্রসঙ্গত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুকে।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের সম্বন্ধে কিছু বলব না। ২০০৯ সাল থেকে সিপিএম-কে হারিয়েছি। বাপি লাহিড়ী হেরেছে। গতবার দেবজিৎ সরকার হেরেছে। এবার লাল গেরুয়া সব হারবে। আইএসএফ বা ফুরফুরার কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন- দোলের দিন রোগীর আত্মীয়দের ভরসা ‘হসপিটাল ম্যান’

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...