Saturday, April 4, 2026

‘কেকেআরের এই ক্রিকেটারকে দেখে অনুপ্রাণিত’, আরসিবিকে ম্যাচ জিতিয়ে বললেন ফিনিশার কার্তিক

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গেলোর। সৌজন্যে বিরাট কোহলি। করেন ৭৭ রান। তবে আরসিবির জয়ের জন্য শেষ কাজটি করেন দিনেশ কার্তিক। ফিনিশার কার্তিক ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দু’ওভারে কার্তিকের মারমুখী ব্যাটিং পাঞ্জাবের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে আসে আরসিবি ক্যাম্পে। আর দলের জন্য এই জয় এনে দিতে পেরে উচ্ছ্বসিত কার্তিক। বললেন, রিঙ্কু সিংয়ের ব্যাটিং থেকে অনুপ্রাণিত তিনি।

ম্যাচ শেষে কার্তিক বলেন, “ রিঙ্কু সিংকে দেখে আমি অনুপ্রাণিত। কী দারুণ ব্যাটিং করছে রিঙ্কু। বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটারের খেলা দেখে আমি শিখছি।” এরপর তিনি আরও বলেন, “ রসিকতা সরিয়ে রেখে বলছি। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা কীভাবে করতে হবে, তানিয়ে আমি বহু অনুশীলন করেছি। এর জন্য আমার কোচকে কৃতিত্ব দেব। প্রায় দশ বছর ধরে কোচ আমাকে নিয়ে খেটেছেন। এই ধরনের পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেই সম্পর্কে আমি ওয়াকিবহাল। ফলে এই ধরনের অবস্থায় আমি নিজের খেলা শুরু করি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। পরিস্থিতির মূল্যায়ণ করার চেষ্টা করে থাকি।“

আরও পড়ুন- কোপা আমেরিকা , ব্রাজিলের গ্রুপে কোস্টারিকা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...