Wednesday, June 3, 2026

প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

Date:

Share post:

বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ ৮:১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হন। গত কয়েক রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। মহারাজের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হাসপাতালেও দেখতে যান। মঠ সূত্রে খবর আজ রাত এগারোটা নাগাদ তাঁর মরদেহ বেলুড় মঠে নিয়ে আসা হবে। সারারাত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। বুধবার রাত নটায় অধ্যক্ষ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯২৯ তাহলে তামিলনাড়ুতে জন্ম স্বামী স্মরণানন্দ মহারাজের। সাত বছর ধরে (২০১৭ সালের ১৭ জুলাই থেকে) রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত এবং বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। ৯৫ বছর বয়সে জীবনাবসান।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...