Wednesday, June 3, 2026

রাজ্যপালকে কালো পতাকা! রাজ্যকে এড়িয়ে সমাবর্তন আয়োজনের প্রতিবাদ

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) অনুমোদনে বুধবার সমবর্তনের আয়োজন করে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (Kazi Najrul University)। অন্যদিকে অস্থায়ী উপাচার্য নিযুক্ত থাকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকার কারণে সমাবর্তন না করা উচিত, এই মর্মে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে সমাবর্তন না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজ্যের নির্দেশ অমান্য করেই বুধবার সমাবর্তনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত হলে তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সমর্থক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অনুমোদন দেয়নি রাজ্য। অন্যদিকে রাজ্যকে অমান্য করেই সমাবর্তনে (convocation) অনুমোদন দেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমাবর্তন আয়োজন করার সিদ্ধান্তেই অনড় ছিলেন। ফলে বুধবার সমাবর্তন ঘিরে ফের রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েই ছিল। সেই সংঘাতকে একধাপ বাড়িয়ে বিশ্ববিদ্যালয় রাজ্যের শিক্ষামন্ত্রীকেও বাদ দিয়ে সমাবর্তনের আয়োজন করে। এরপরই রাজ্যপাল বুধবার সেখানে উপস্থিত হলে পড়ুয়ারা বিক্ষোভ দেখান তাঁর গাড়ির বাইরে।

Related articles

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...