Thursday, May 14, 2026

আবগারি কেলেঙ্কারির পর্দাফাঁস করবেন কেজরি! বৃহস্পতিবার চমকের বার্তা স্ত্রীর

Date:

Share post:

২৮ তারিখই পর্দা উঠবে দিল্লি আবগারি দুর্নীতির! আদালতের সামনে আবগারি দুর্নীতির টাকা কোথায়, তা তুলে ধরবেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই, বুধবার একটি ভিডিও বার্তায় দাবি করলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে যদি কেজরিওয়াল ও মনীশ শিশোদিয়া যুক্ত থাকেন তাহলে সেই দুর্নীতির টাকা কোথায় গেল, এই প্রশ্নও ভিডিও বার্তায় তুলে ধরেছেন দিল্লি মুখ্যমন্ত্রীর স্ত্রী।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর স্ত্রীর দাবি, জেলে থাকা অবস্থায় কেজরিওয়াল তাঁকে জানিয়েছেন তদন্তে তল্লাশি চালিয়ে মণীশ শিশোদিয়া, সঞ্জয় সিং, সতীশ জৈনের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার করতে পারনি ইডি। তাঁর বাড়ি থেকে ৭৩ হাজার টাকা পেয়েছে মাত্র। ২৫০ টিরও বেশি অভিযান চালিয়ে কোনও টাকার হদিশ পায়নি ইডি। এবার সেই টাকার সন্ধানই বৃহস্পতিবার আদালতের সামনে দেবেন বলে দাবি করেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা। এমনকি তিনি আদালতের সামনে প্রমাণ সহ তথ্য পেশ করবেন বলে দাবি সুনিতার।

আদালতের নির্দেশে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তাঁকে ফের আদালতে তোলা হবে। এরপর সিবিআই তাঁকে হেফাজতে চাইতে পারে। দিল্লি আবগারি নীতি মামলায় ইডি বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো দ্বারা নথিভুক্ত এফআইআরগুলিতে অরবিন্দ কেজরিওয়ালের নাম না থাকলেও, ইডি-র চার্জশিটে তার নাম প্রথম উল্লেখ পাওয়া যায়, যেখানে ইডি দাবি করেছে যে তিনি একটি ভিডিও কলে প্রধান অভিযুক্ত সমীর মহেন্দ্রুর সাথে কথোপকথন করেছেন এবং তাকে সহ-অভিযুক্ত এবং আপ কমিউনিকেশন-ইন-চার্জ বিজয় নায়ারের সাথে কাজ চালিয়ে যেতে বলেছেন। বুধবারের ভিডিও বার্তায় সুনিতা আরও দাবি করেন, “দুই দিন আগে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জল ও নর্দমা সমস্যা নিয়ে জলমন্ত্রী অতীশিকে একটি চিঠি পাঠিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তারা কি দিল্লিকে ধ্বংস করতে চায়? তারা কি চায় জনগণের কষ্ট থাকুক? অরবিন্দ কেজরিওয়াল এতে খুব কষ্ট পেয়েছেন।”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...