Saturday, March 14, 2026

বিডিও-কে হুমকি! হিরণকে শোকজ নির্বাচন কমিশনের

Date:

Share post:

নির্বাচনী বিধি ভেঙে সরকারি আধিকারিককে হুমকি ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত এবার বিজেপির আরও এক তারকা প্রার্থী হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই বুধবার প্রার্থীকে শোকজ নোটিশ দেয় কমিশন।

একটি ভিডিও-তে দেখা যায় ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ির ঘরে বসে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। সিনেমায় যেভাবে সচরাচর দেখা যায়, অভিনেতা প্রার্থী সেই অভ্যাস ভুলতে না পেরেই এলাকার মানুষকে বার্তা দিচ্ছেন পুলিশকে ঢুকতে না দেওয়ার। এমনকি এলাকায় প্রশাসনিক আধিকারিক বিডিও, এসডিও-দেরও এলাকায় ঢুকতে দিতে উপদেশ দিচ্ছেন তিনি। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “জেতার পরে কীভাবে টাইট দিতে হয়”, তাও দেখে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে প্রার্থী হিরণকে শোকজ করে কমিশন। প্রার্থীর উত্তরের পরে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...