Thursday, June 4, 2026

Sayantika Banerjee : বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্যপ্রার্থী সায়ন্তিকা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে দুটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তবে তৃণমূল-সহ আর কোনও দল আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে। কিন্তু বরাহনগর কেন্দ্রের জন্য অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বেছে নিয়েছে বলে সূত্রের খবর।

সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় আসনটি ফাঁকা রয়েছে। ইতিমধ্যে এই কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করছে বিজেপি। সূত্রের খবর, এবার সেখানে সায়ন্তিকাকে প্রার্থী করতে চলেছে রাজ্যের শাসকদল। প্রথমে কেন্দ্রের জন্য শোনা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের নাম। তবে শেষ পর্যন্ত সায়ন্তিকার নামেই সিলমোহর পড়েছে বলে খবর। খুব শীঘ্রই তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছিলেন কমিশনার। ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে। ৭ মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবানগোলা আসনে। ১ জুন ভোট হবে বরানগরে।

লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তাঁকে প্রার্থী না করার জন্য তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল অভিমানের সুর। তবে প্রার্থী হতে না পারলেও তিনি যে তৃণমূলেই আছেন সেই কথাও জানিয়েছিলেন সায়ন্তিকা। এবার বিধানসভার উপনির্বাচনে তাঁকে ফের দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তৃণমূলের অন্দরে এমনটাই ইঙ্গিত।

আরও পড়ুন- তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...