Thursday, April 23, 2026

তৃণমূল প্যারাটিচার-শিক্ষাবন্ধু সংগঠনের রাজ্য কমিটি ঘোষণা ব্রাত্যর

Date:

Share post:

লোকসভা ভোটের আগে প্যারাটিচার-শিক্ষাবন্ধু সহ একাধিক সংগঠনকে নিয়ে রাজ্য কমিটি গঠন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু। ৫৩ জনের রাজ্য কমিটির সভাপতি হয়েছেন রমিউল ইসলাম শেখ (প্যারা টিচার)। কার্যকরী সভাপতি হয়েছেন বুবাই কোলে (প্যারা টিচার)। সাধারণ সম্পাদক ছবি দাস হাজরা (এসএসকে)। কোষাধ্যক্ষ হয়েছেন রঞ্জন কুমার মাইতি (প্যারা টিচার)।

কমিটি ঘোষণার পর ব্রাত্য বসু বলেন, “তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান হিসেবে এবং দলের সঙ্গে আলোচনা করে
আমি WBTPSMS-এর জন্য রাজ্য কমিটি গঠন ঘোষণা করতে পেরে আনন্দিত। কমিটির সকল সদস্যদের অভিনন্দন।”নতুন এই কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর মুর্শিদাবাদ দৌলতাবাদ এনবিএস উচ্চ বিদ্যালয়ের প্যারা টিচার রমিউল ইসলাম শেখ ব্রাত্য বসু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, “স্যার আপনার এই দায়িত্ব, ভরসা ও স্নেহের পরশ আগামিদিনে দল ও সরকারের প্রতি আস্থা রেখে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ভোকেশনাল, এ্যাকাডেমিক সুপারভাইজার, শিক্ষা মিত্র, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক সহ অন্যান্যদের জীবন জীবিকার মানোন্নয়নে সেতুবন্ধ হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো।”

রমিউলের সংযোজন, “আপনাকে অজস্র ধন্যবাদ স্যার। সেই সঙ্গে আমাদের নেত্রী বাংলার কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক মাননীয় অভিষেক বন্দোপাধ্যায়কে নবগঠিত কমিটি তথা সংগঠনের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

Related articles

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...