Thursday, May 14, 2026

মাঠেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর, তবে কি বরফ গললো?

Date:

Share post:

তবে কি শেষমেশ বরফ গললো বিরাট কোহলি-গৌতম গম্ভীরের মধ্যে? আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে কাছাকাছি দেখা গেল বিরাট-গম্ভীরকে। ম্যাচ চলাকালীন মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ।

তখন আরসিবির ইনিংসের ১৬ ওভার। ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান তাঁরা। তখন পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন আরসিবি ক্রিকেটার বিরাট কোহলি। হঠাৎ দেখা যায়, গম্ভীর তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শকেরা ভেবেছিলেন আবার হয়তো কথা কাটাকাটি হবে। তাই তখন চিন্নাস্বামীর গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। কিন্তু সবাইকে চুপ করে দিয়ে কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন গম্ভীর। পাল্টা কোহলিও হাসেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। আর তারপরে ডাগ আউটের দিকে এগিয়ে যান গম্ভীর।

গত আইপিএলে শিরোনামে ছিলো বিরাট-গম্ভীর বিবাদ। তখন গম্ভীর লখনৌ-এর মেন্টর। একটি ম্যাচে দু’জনের মধ্যে বিবাদ হয়। প্রথমে লখনৌ-এর ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে বিবাদ হয় কোহলির। তার মধ্যে ঢুকে পড়েন গম্ভীর। পরিস্থিতি এমন হয়েছিল যে দু’জনকে সরাতে হিমশিম খাচ্ছিলেন সতীর্থেরা। তবে গম্ভীর ও কোহলির বিবাদ নতুন নয়। গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক তখনই একটি ম্যাচে মাঠে লেগে গিয়েছিল দুই ক্রিকেটারের।

আরও পড়ুন- মালিঙ্গাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন হার্দিক, বিতর্কে ভাইরাল ভিডিও

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...