Wednesday, June 24, 2026

আইপিএল-এ দ্বিতীয় জয় কেকেআরের, আরসিবিকে হারালো ৭ উইকেটে

Date:

Share post:

জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো এত উইকেটে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খলেন ভেঙ্কটেস আইয়র। অর্ধশতরান করেন তিনি। ব্যর্থ গেল কোহলির ৮৩ রান। ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। ব্যাঙ্গালুরুর হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৮৩ রানে অপরাজিত তিনি। এদিনও ব্যাট হাতে ব্যর্থ আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ৮ রান করেন তিনি। ৩৩ রান করেন ক্যামারুন গ্রীন। ম্যাক্সওয়েল করেন ২৮ রান। দিনেশ কার্তীক করেন ২০ রান। কেকেআরের হয়ে ২ টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল। একটি উইকেট নেন সুনীল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ৫০ রান করেন তিনি। ৪৭ রান করেন সুনীল নারিন। ৩০ রান করেন ফিলিপ সল্ট। ৩৯ রানে অপরাজিত অধিনায়ক শ্রেয়স আইয়র। আরসিবির হয়ে একটি করে উইকেট নেন যশ দয়াল, ময়ঙ্ক ডাগার এবং বিজয়কুমার।

আরও পড়ুন- মাঠেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর, তবে কি বরফ গললো?

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...