Friday, May 15, 2026

বাজেটের প্রথম ধাপের বরাদ্দ ছাড়ার নির্দেশ, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

Date:

Share post:

আগামী সোমবার নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকেই যাতে রাজ্য সরকারের সমস্ত দফতর তাদের বাজেট বরাদ্দ যথাযথভাবে খরচ করে অর্থ দফতর সেজন্য উদ্যোগী হয়েছে। চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উন্নয়নমূলক ও জরুরি সরকারি কাজে বাজেটে বরাদ্দ খরচের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের জন্য প্রথম ধাপের বরাদ্দ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা পেনশনের মতো উন্নয়নমূলক প্রকল্পে মোট বরাদ্দের ৩৩ শতাংশ অর্থ প্রথম দফায় ছাড়া হয়েছে। গ্রামীণ এলাকায় ‘আরআইডিএফ’ প্রকল্পের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য বাজেট বরাদ্দের ২৫ শতাংশ মেটানো হয়েছে। বেতন ও অন্যান্য প্রশাসনিক খাতে খরচের জন্য মোট বরাদ্দের ৫০ শতাংশই প্রথম দফায় দেওয়া হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দের ২৫ শতাংশ অর্থ প্রথম দফাতেই মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন- ইউসুফ পাঠানোর ভোট প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহারে ‘না’ কমিশনের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...