Saturday, March 14, 2026

বেলুড় মঠের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ

Date:

Share post:

ষোড়শ অধ্যক্ষ মহারাজের প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ (Swami Gautamananda) । শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের বৈঠকে প্রবীনতম অছি হিসাবে তাঁর নাম চূড়ান্ত হয়। বেলুড় মঠ সূত্রে খবর সপ্তদশ অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার পর ২৬ মার্চ রামকৃষ্ণলোকে যাত্রা করেন স্বামী স্মরণানন্দ।তাঁর জীবনাবসানের পর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ ( Interim president of Ramakrishna Math and Ramakrishna Mission Swami Gautamananda) হিসেবে স্বামী গৌতমানন্দকে নির্বাচিত করা হয়েছে। আপাতত অধ্যক্ষের সব দায়িত্বই সামলাবেন তিনি। ৭ এপ্রিল প্রয়াত অধ্যক্ষের ভান্ডারা অনুষ্ঠানের পর মাস খানেকের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী অধ্যক্ষ নির্বাচিত করা হবে বলেই রামকৃষ্ণ মঠ সূত্রে খবর।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...