Thursday, May 14, 2026

মেঘালয়ে বাঙালি খুন, নিরাপত্তার দাবি ও প্রতিবাদে বাংলা পক্ষ

Date:

Share post:

বিনা প্ররোচনায় ভিন রাজ্যে থাকা বাঙালিরা সম্প্রতি বারবার আক্রান্ত হয়েছেন। এবার মেঘালয়ে (Meghalaya) বিনা প্ররোচনায় খুন হতে হল এক বাঙালিকে। এমনকি খুনের দুদিন পরেও পুলিশ এই খুনের তদন্তে কোনও কিনারা করতে পারছে না। ঘটনায় মেঘালয় ভবনের (Meghalaya House) সামনে প্রতিবাদে সামিল বাংলা পক্ষ (Bangla Paksha)। শনিবার তাঁরা কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ দেখান। মেঘালয়ে বাঙালি অধিবাসীদের সুরক্ষার দায়িত্ব নিতে অনুরোধ জানানো হয় মেঘালয় প্রশাসনকে।

গত বুধবার ২৭ মার্চ মেঘালয়ের ইছামতি (Ichamati) এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে একটি সভা হয়। সভার আয়োজন খাসি স্টুডেন্ট্স ইউনিয়নের (KSU) পক্ষ থেকে করা হয়েছে বলে দাবি করা হলেও কেএসইউ (KSU) নেতৃত্ব এরকম কোনও সভার কথা অস্বীকার করেন। সভার পরই ওই এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক ও একটু দূরের এক পাড়ায় এক যুবকের উপর অজানা আততায়ীরা বিনা প্ররোচনায় হামলা চালায়। পাথরে থেঁৎলে খুন করা হয় দুজনকে। মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি এলাকা আদিবাসী ও সাধারণ নাগরিকদের সমস্যায় জেরবার হয়েছে বেশ কয়েকবার। সিএএ আইনে এই এলাকা তালিকাভুক্ত এলাকার বাইরে। তারপরেও কেন এখানে সভার আয়োজন করা হয় তা নিয়েও উঠেছে প্রশ্ন।

শনিবার বাংলাপক্ষের তরফ থেকে দাবি করা হয়, কলকাতা শহরে অন্যান্য রাজ্যের মতো মেঘালয়ের বাসিন্দারাও রয়েছেন। তাঁরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছন্দে জীবন যাপন করেন। তবে কেন মেঘালয়ে গিয়ে বাঙালিরা জাতি বিদ্বেষের শিকার হবেন। মেঘালয়ে বসবাস করা বাঙালিদের নিরাপত্তার দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে অরিন্দম চ্যাটার্জী বলেন, “আমরা মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে দ্রুত ব্যবস্থা নিন। বাঙালি মেঘালয়ের মানুষকে আপন করে নিয়েছে। কখনও সম্পর্ক খারাপ হলে দায় মেঘালয় সরকারের।”

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...