Tuesday, March 3, 2026

আবার আয়কর নোটিশ! নির্বাচনের আগে কংগ্রেসকে ‘পঙ্গু’ করার চেষ্টা

Date:

Share post:

আয়কর দফতরের বিরাট টাকার অঙ্কের নোটিশ কংগ্রেস দফতরে পৌঁছানোর পর শোরগোল পড়ে যায় গোটা দেশে। বিজেপি বিরোধী দলগুলি নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে নির্বাচন দফতরেও সরব হয়। তবে তাতে বিজেপির প্রতিশোধস্পৃহায় যে এতটুকু ব্যত্যয় হয়নি তার প্রমাণ পাওয়া যায় শুক্রবার রাতেই। কংগ্রেস দফতরে শুক্রবার রাতে আবার দুটি নোটিশ পৌঁছায় আয়কর দফতরের পক্ষ থেকে। অথচ বিজেপির আয়কর ফাঁকি নিয়ে কংগ্রেসের তোলা দাবি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি আয়কর দফতরের পক্ষ থেকে।১,৮২৩ কোটি টাকা দাবি করে বৃহস্পতিবার কংগ্রেসকে নোটিস পাঠিয়েছিল আয়কর দফতর। শনিবার ফের দুটি নোটিশে কত টাকা জরিমানা করা হলো?

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে কংগ্রেসের অ্যাকাউন্ট আয়কর দফতরের পক্ষ থেকে সিল করে দেওয়া নিয়ে পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি। তারপরেই কংগ্রেস দফতরে ১৮০০ কোটি টাকার নোটিশ পৌঁছায় আয়কর বিভাগ থেকে। আবার সেই রাতে আরও দুটি নোটিশ কংগ্রেস সদর দফতরে পৌঁছেছে বলে দাবি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের। হাত শিবিরের তরফে জানানো হয়েছে, ২০১৪-’১৫ এবং ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য ১,৭৪৫ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। এর আগে ১৯৯৪-’৯৫, ২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ অর্থবর্ষের জন্য আয়কর নোটিস পাঠানো হয়েছিল। ফলে সব মিলিয়ে মোট ৩,৫৬৭ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে কংগ্রেসকে।অন্যদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের কাছেও শুক্রবার আয়কর দফতরের নোটিশ পৌঁছায় বলে দাবি দক্ষিণের কংগ্রেস নেতার। যদিও ব্যাপক আর্থিক অসংগতি থাকা সত্ত্বেও এবং কংগ্রেসের পক্ষ থেকে তা প্রকাশ্যে আনা সত্ত্বেও আয়কর দফতর যেন তা দেখতেই পাচ্ছে না।

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...