Friday, May 15, 2026

কেমন আছেন শামি? সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই বড় আপডেট

Date:

Share post:

কেমন আছেন মহম্মদ শামি? কতটা সুস্থ তিনি? নিজেই সেকথা জানালেন ভারতীয় দলের তারকা বোলার। সদ্য হয়েছে পায়ের অস্ত্রোপচার। চলতি আইপিএল-এ নেই তিনি। তবে তাঁর অনুরাগীদের প্রশ্ন কতটা ফিট তিনি? তারই উত্তর হয়ত দিলেন শামি।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন শামি। যেখানে দেখা যাচ্ছে তাঁর পায়ে ব্যান্ডেজ। শামি রবিবার তিনটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তাঁর পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। বিছানায় শুয়ে রয়েছেন তিনি। পাশেই রয়েছে ক্রাচ। এখনও যে হাঁটতে পারছেন না তা বোঝাই যাচ্ছে ছবি দেখে। ছবি পোস্ট করে শামি এদিন শুভেচ্ছা জানান আইপিএল-এর নিজের দল গুজরাত টাইটান্সকে। লেখেন, “গুজরাত টাইটান্সকে শুভেচ্ছা।

এদিকে চলতি বছর জুনে বসছে টি-২০ বিশ্বকাপের আসর । সেই টুর্নামেন্টে শামির থাকা নিয়ে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, শামি টি-২০ বিশ্বকাপের আগে সুস্থ হবেন না।এই নিয়ে তিনি বলেছিলেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পার। ”

আরও পড়ুন- হার্দিকের জন্য কি ওয়াংখেড়েতে বিশেষ নিরাপত্তা? মুখ খুললো মুম্বই ক্রিকেট সংস্থা

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...