Sunday, May 10, 2026

নির্বাচনী বিজ্ঞাপনে ‘নারীদের অপমান’! বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে মহিলা সংগঠন

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের একের পর এক অভিযোগে চাপ বাড়ছে কেন্দ্রের মোদি (Narendra Modi Govt) সরকারের উপর। ভোটের মুখে ফের নারীদের (Women)  অপমান (Insult) করে সংবাদ শিরোনামে গেরুয়া শিবির। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করে তৈরি করা একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে মাথা হেঁট বিজেপির (BJP)। আর সেই বিজ্ঞাপনী প্রচারকে অবিলম্বে বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ চারটি মহিলা সংগঠন। তাদের দাবি, এই বিজ্ঞাপন তৈরি করে নারীদের অপমান করেছে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি বিবাহ নামক একটি প্রতিষ্ঠানকেও অবমাননার অভিযোগ সামনে এনেছে মহিলা সংগঠনগুলি। তবে ভোটের মুখে বিজেপির বেটি বাঁচাও স্লোগান যে শুধু মুখেই তা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে সাফ জানিয়েছে, ওই বিজ্ঞাপন অবিলম্বে বিজেপিকে তুলে নিতে হবে। পাশাপাশি, এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চাইতে হবে গেরুয়া শিবিরকে। পাশাপাশি নারীদের অপমানের কারণে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনগুলির অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কতটা নারী-বিরোধী।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে বিজেপি। দু’মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন। সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তাঁর অন্যান্য আত্মীয়েরা। বিজ্ঞাপনে পাত্র হিসাবে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতানেত্রীকে দেখানো হয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসাবে দেখানো হয়েছে। যা নারীদের অপমান। সেই বিজ্ঞাপন কেই নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি সরকার।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...